মাদারীপুরে নন্দনের সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা গান ভালোবাসি’ স্লোগান নিয়ে ৮ অক্টোবর সন্ধ্যায় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি হলে নন্দনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আধুনিক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীদের তালিকায় ছিলেন জিসি দাস, সুনীল কুমার হালদার, ওয়াজেদ আলী সরদার, গুলজা হোসেন, মিল্লাত হোসেন, আবু আহসান মো. বাবলু, আবদুর রহিম সান্টু, রবিউল ইসলাম, তাপস মজুমদার, শুক্তি আহমেদ ও সীমা সাহা। অভ্যর্থনা ও ব্যবস্থাপনায় ছিলেন শাহজাহান খান, কে এম হাবিবুর রহমান, কাজী গোলাম কুদ্দুস, মুরাদ হাসান ও মো. ওয়াজিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামালুজ্জামান।