মাদারীপুরে নন্দনের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা গান ভালোবাসি’ শিরোনামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে ২৩ জুলাই সন্ধ্যায় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি ছিল মুখরিত। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুনীল কুমার হালদার, ওয়াজেদ আলী সরদার, মিল্লাত হোসেন, আবু হাসান, আব্দুর রহিম, রবিউল ইসলাম, উমা দাস, সীমা দাস, সীমা বৈদ্য ও চ্যালেন আই সেরা কণ্ঠের শিল্পী শারমিন সিদ্দিকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামালুজ্জামান। উপস্থাপনায় ছিলেন মীম।