মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে আজ সকালে সংবাদপত্রবাহী পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ছয়জন। ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর তাঁতীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে বরিশালগামী সংবাদপত্রবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী ঢাকার কদমতলী এলাকার মোশারফ হোসেনের ছেলে রিমন হোসেন (৩৭) এবং অজ্ঞাত দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ছয়জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছে।