মাদারীপুরে পূজা উদ্যাপন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদর উপজেলা মিলনায়তনে ১৭ জানুয়ারি ‘মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটি’ গঠন করা হয়েছে। বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন বাবুল দাস, যুগ্ম আহ্বায়ক হন নারায়ণ চন্দ্র শীল, তপন কুমার সরকার ও অনিল বিশ্বাস। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান রতন কুমার দাস।