মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। খুলনা থেকে বরিশালগামী আরপি পরিবহনের বাসটি উপজেলার পান্তাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশের বিভাজন সড়ক দিয়ে যাওয়ার সময় উল্টে খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। জেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— মাদারীপুর সদর উপজেলার মস্তাফপুর এলাকার সিরাজ খন্দকার, দুধখালী এলাকার সোবাহন মুন্সী ও সিরাজুল ইসলাম, রাজৈর উপজেলার গণি খান, শরীয়তপুরের জাজিরার মনির হোসেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জবেদ মাতুব্বর।