মাদারীপুরে বিএনপির নেতাসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মাদারীপুরে তিন মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে রাজৈর উপজেলার বিএনপির নেতা মনি হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে শহীদ মুক্তিযোদ্ধা ছালাম খানের ছেলে হায়দার আলী খান এই মামলাটি করেন।মামলার অন্য দুই আসামি হলেন রফিক হাওলাদার ও সরোয়ার হাওলাদার ওরফে ছারে হাওলাদার।মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সুজিত্ চ্যাটার্জি বাপ্পী ও আইনজীবী সিদ্দিকুর রহমান বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন। যুদ্ধাপরাধের অভিযোগে মাদারীপুরে এটিই প্রথম মামলা বলে আইনজীবীরা জানান।