মাদারীপুরে ব্যাংক কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক মাদারীপুর প্রধান শাখার এক কর্মকর্তাকে আজ মঙ্গলবার সকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত খবির উদ্দিন মাতব্বরকে (৫০) ওই ব্যাংকের সেকেন্ড অফিসার। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামে। নিহতের পরিবার ও রাজৈর থানা সূত্রে জানা গেছে, স্থানীয় আছির উদ্দিন মাতব্বর ও আজাদ মাতব্বরের সঙ্গে অনেক দিন ধরেই খবির মাতব্বরের বিবাদ চলে আসছিল। গতকাল সোমবার এ নিয়ে একটি সালিস বৈঠক হলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।এরই জের ধরে আজ সকালে বাড়ি থেকে মাদারীপুর যাওয়ার পথে আমগ্রাম ব্রিজের ঢালে প্রতিপক্ষ খবির মাতব্বরের ওপর আক্রমণ করে। এ সময় তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে খবিরকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজৈর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহতের পরিবারের দাবি, খবির মারা যাওয়ার আগে পরিবারের সদস্যদের কাছে হামলাকারীদের নাম বলে গেছেন।