মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলায় আজ শনিবার দুপুরে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন হলেন রাজৈর উপজেলার মাছকান্দি গ্রামের জয়নাল শেখ (৪৫) ও তাঁর ছেলে আজিজুল (১২)। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, আজ দুপুর একটার দিকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে আলমদস্তারে বিপরীত দিক থেকে আসা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে।