মাদারীপুরের মাত্রার একাত্তরের চিঠি উপস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা ২৫ ডিসেম্বর পরিবেশন করেছে প্রথম আলোর ‘প্রথমা প্রকাশন’ থেকে সংগ্রহ করা একাত্তরের চিঠি। অনুষ্ঠানে মাত্রার ১৪ জন আবৃত্তি শিল্পী তুলে ধরেন একাত্তরের সেই দুঃখভরা, রক্তক্ষয়ী, বাঙালির বীরত্বগাথা সময়গুলো। অনুষ্ঠানে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের গান পরিবেশন করেন শিল্পীরা। চিঠি পাঠ করেন ইয়াকুব খান, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান, মাহমুদা মিতা, ইমরান সাগর, মেহেদী আল মুজাহিদ, নাসরিন জাহান, লেনিন খান, তামি, আনিকা তাসনিম, মৃত্তিকা রহমান, সাহিদুর রহমান, রত্না, নাইমা প্রমুখ। গান পরিবেশন করে ঊমা দাস, সুলতান মাহমুদ, দোলা দে, হোসেন শহিদ প্রমুখ। তবলা ও বাঁশিতে ছিলেন লিয়াকত হোসেন।