মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৬.৫৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের আলিম পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৫৭ জন। গতকাল বৃহস্পতিবার এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। মাদ্রাসা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৫১৫ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ৭৩ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬৩ হাজার ৮৬৪ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৩ হাজার ২৯৮ জন, তাঁদের মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ৬৬৩ জন। পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৩০২ জন। অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০ হাজার ৪৯২ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২০১ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৫৫ জন। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ এবং মুজাব্বিদ (আংশিক)—এই চারটি শাখায় পরীক্ষায় অংশ নেয়। সাধারণ শাখায় ৬৯ হাজার ৫৮২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭০ জন। পাসের হার ৮৬ দশমিক ৬২ শতাংশ। এই শাখায় ৪০ হাজার ৯৩ জন ছাত্রের মধ্যে পাস করেন ৩৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ১৫ জন। ২৯ হাজার ৪৮৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ৩৪৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৯৮ জন।বিজ্ঞান শাখায় তিন হাজার ৭১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেন তিন হাজার ১৮৫ জন। পাসের হার ৮৫.৭৮ শতাংশ। দুই হাজার ৮৯৯ জন ছাত্রের মধ্যে পাস করেন দুই হাজার ৪৮৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮৭ জন। ৮১৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ৬৯৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন।মুজাব্বিদ শাখায় ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে ১২২ জন পাস করেছেন। পাসের হার ৬৪ দশমিক ২১ শতাংশ। এ শাখা থেকে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি। মুজাব্বিদ (আংশিক) শাখায় ৩০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৮৭ জন। পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ। মুজাব্বিদ (আংশিক) শাখার ফলাফল সনাতন পদ্ধতিতে হয়।সেরা ২০: মাদ্রাসা বোর্ডে এবার প্রথম হয়েছে ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা, দ্বিতীয় হয়েছে টঙ্গীর তা’মীরুল মিলাত কামিল মাদ্রাসা। এরপর তালিকায় পর্যায়ক্রমে রয়েছে ঢাকার ডেমরার তা’মীরুল মিলাত কামিল মাদ্রাসা, ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগরা বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পিরোজপুরের ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, ফেনীর আল জামিয়াতুল ফালাহ কামিল মাদ্রাসা, ঢাকার তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা, খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের মাজিদিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, চট্টগ্রামের জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুরের তুমচর ফাজিল মাদ্রাসা, নরসিংদীর জামেয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা, নওগাঁর নামাযগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা, নওগাঁর হযরত খাদিজা (রহ.) মহিলা ফাজিল মাদ্রাসা, পাবনা ইসলামিয়া আলীম মাদ্রাসা, ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসা, খুলনার খান এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা, পাবনার আতাইকুলা সরডাঙ্গি আলিম মাদ্রাসা, ঢাকার মতিঝিলের মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, গাজীপুরের রাউতকোনা ফাজিল মাদ্রাসা।