মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ৫০০ কোটি টাকার প্রকল্প হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে চলমান কর্মকাণ্ডের পাশাপাশি সরকার প্রায় ৫০০ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে।আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘মাদ্রাসা শিক্ষার ক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এ সভার আয়োজন করে।অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর নূর, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ।