মাদ্রাসা শিক্ষার ধারা অক্ষুণ্ন ও অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষা ও তার ধারা অক্ষুণ্ন ও অব্যাহত থাকবে। এটাকে আরও উন্নত করা হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে মাদ্রাসা শিক্ষার সক্ষমতা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার সক্ষমতা বৃদ্ধির খসড়া উপস্থাপন করা হয়।