মাধবপুরে জিপিএ-৫ পেয়েছেন দুই ছাত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরিক্ষায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিনটি কলেজের ৫০১ জন শিক্ষার্থীর মধ্যে ৩২৪ জন পাস করেছেন। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৬৭ শতাংশ।কলেজগুলো সূত্রে জানা যায়, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ২৪২ জনের মধ্যে ১৪১ জন, ধর্মঘর কলেজের ৭৫ জনের মধ্যে ৫৩ ও মনতলা শাহজালাল কলেজের ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে দুজন জিপিএ-৫সহ ১৩০ জন পাস করেছেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন—মুনতাহিন সুলতানা মৌরী ও জান্নাতুল নাঈম কেয়া। তাঁরা উভয়ই বিজ্ঞান বিভাগের ছাত্রী।