মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খরখি গ্রামে আজ সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ৬৮ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে ব্রা‏‏‏‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে খরখি বাজারে ফরিদ মিয়ার ছেলে হেলাল মিয়ার (১৮) সঙ্গে একই গ্রামের আদম খাঁর ছেলে নয়ন খাঁর কথাকাটাকাটি হয়। এ নিয়ে ওই রাতেই উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ এ নিয়ে খরখি বাজারে একটি সালিস-বৈঠক ডাকা হয়। বৈঠকের আগ মুহূর্তে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০০ জন আহত হয়।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক হেলেনা আক্তার প্রথম আলোকে বলেন, ৬৮ জনকে এ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। দুজনকে ব্রাহ্ম‏ণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।