মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিশু ও এক বিদেশি পর্যটক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় কোম্পানি বাংলা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় তিন শিশু ও এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইতালীয় পর্যটক ৪০ বছর বয়স্ক প্রান্সিসকো মারিয়া (পাসপোর্ট নম্বর-সি-৩৭৪৪৭৫), মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের রেজিয়া খাতুনের মেয়ে পান্না বেগম (৭) ও ছেলে কালা মিয়া (৫) এবং ব্রাহ্মণবাড়ীয়ার হাজীপুর গ্রামের হাছান আলীর মেয়ে খাদিজা বেগম (৭)। আহতরা হলেন প্রান্সিসকো মারিয়ার বান্ধবী আরেক ইতালীয় নাগরিক ম্যানুয়ালা (৩০), ঢাকাস্থ অ্যাসোসিয়েট বিল্ডার্স করপোরেশন লিমিটেডের প্রধান ইঞ্জিনিয়ার (বিদ্যুত্) মো. সাইদুল হক ফকির (৪৫), রসুলপুর গ্রামের আমীর আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৩৭) ও গাড়িচালক মিজান মিয়া (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই পর্যটক ও তাঁর বান্ধবী ম্যানোলিয়া একটি প্রাইভেটকারে চুনারুগাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ঢাকায় ফিরছিলেন।পথে ওই স্থানে পৌঁছালে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ফলে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ রেজিয়া খাতুন ও তাঁর দুই শিশুর ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।খবর পেয়ে মাধবপুর ফায়াস সার্ভিসের একদল কর্মী ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারের ভেতরে আটকে থাকা মারিয়ার মৃতদেহ উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।