মাধুরীর ৫ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধুরী দীক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন গত বছর। তখন থেকেই শোনা যাচ্ছে, বলিউডে আবার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কিন্তু এখন যা শোনা গেছে, তাতে অনেক নির্মাতারই মাথা ঘুরে য়াওয়ার কথা। মাধুরী নাকি একটি ছবিতে অভিনয়ের জন্য পাঁচ কোটি রুপি চেয়েছেন! মাধুরীর কথা, তিনি তো বলিউডের অন্য তারকাদের চেয়ে কম নন। এখন বলিউড তারকা কারিনা কাপুর প্রতি ছবির জন্য নিচ্ছেন ছয়-সাত কোটি, ক্যাটরিনা কাইফ চার-পাঁচ কোটি, প্রিয়াঙ্কা চোপড়া তিন-চার কোটি, বিদ্যা বালান তিন-চার কোটি আর দীপিকা পাড়ুকোন আড়াই থেকে সাড়ে তিন কোটি রুপি।