মাধ্যমিক পরীক্ষার ফল বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ১২ মে বৃহস্পতিবার।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করার পর বেলা দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফল জানানো হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেলা দুইটায় ফল প্রকাশ করা হবে।প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই পরীক্ষা। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার দুইজন।