মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ জন শিক্ষকের পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ জন সহকারী শিক্ষক-শিক্ষিকা পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার এক আদেশে তাঁদের সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়। তাঁদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১২১ জন, সহকারী প্রধান শিক্ষিকা পদে ৪৮ জন এবং সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ১৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।এর আগে ২০১১ সালে ১৮৭ জনকে সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা ও সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।