মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্প ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় পিবিএম, এসবিএ ও সিকিউ প্রশ্নপদ্ধতি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কিত কর্মশালা ২২ জুলাই বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক স্কুলগুলোর প্রধান শিক্ষকেরা অংশ নেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন খুলনার মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক শেখ সাঈদ আলী ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।