মাধ্যমিক স্তরে বিজ্ঞানশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষার প্রতি আগ্রহ দিন দিন কমছে। এর একটি প্রধান কারণ আর্থিক। খোদ শিক্ষা মন্ত্রণালয়েরই বিজ্ঞানশিক্ষার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। আছে শিক্ষকস্বল্পতা, উপকরণের অভাব, বিজ্ঞানাগারের অভাব, শ্রেণীকক্ষে পাঠ্যসূচি শেষ না হওয়া, শিক্ষকদের অবহেলা, ব্যবহারিক পরীক্ষাভীতি এবং চাকরির সংকট। আর এসব কারণে শিক্ষার যত ওপরের স্তরে যাচ্ছে, বিজ্ঞানের শিক্ষার্থী ততই কমছে। বিজ্ঞানশিক্ষার সার্বিক চিত্র নিয়ে এই বিশেষ আয়োজন