মাধ্যমিকসহ আজকের বিভিন্ন পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো হবে আগামী শুক্রবার। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষাগুলো হবে শুক্রবার সকাল নয়টা থেকে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ/ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সপ্তম বিজেএস পরীক্ষার আজ মঙ্গলবারের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন দিন ও তারিখ পরে জানানো হবে।