মাধ্যমিকের শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর (২০১২) থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ে নম্বর ও শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে। বিষয় তিনটি হচ্ছে বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য যোগাযোগপ্রযুক্তি। পরের বছর (২০১৩) থেকে মাধ্যমিকের অন্যান্য বিষয়ও তা অন্তর্ভুক্ত করা হবে।আজ বৃহস্পতিবারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর তিনটি বিষয়ের পরিমার্জিত ও শিক্ষাক্রমের নতুন খসড়া প্রতিবেদন জমা নেওয়ার সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।এ-সংক্রান্ত গঠিত কমিটি আজ আজ শিক্ষামন্ত্রীর কাছে খসড়া প্রতিবেদন জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাক্রম সংশোধনের লক্ষ্যে গত ২ মার্চ এ কমিটি গঠন করেছিল।