প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের মাতৃভাষা বাংলা। কিন্তু প্রতিটি অঞ্চলের বাংলার একটা নিজস্ব উচ্চারণ আছে। সিলেটি বাংলা, চট্টগ্রামের বাংলা, বরিশালের বাংলা—আলাদা আলাদা উচ্চারণ। এগুলো শুনলে অন্য এলাকার লোক একটু হাসাহাসি করে। তা করুক। এই আঞ্চলিক ভাষার একটা সৌন্দর্য আছে।তার পরও আমাদের একটা মানসম্পন্ন বাংলা শিখতে হবে। কারণ, আঞ্চলিক বাংলা বা রোজ যে বাংলা আমরা ব্যবহার করি, এটা সবাই সমান বুঝতে পারে না। সে জন্যই আমাদের ভাষার নিয়মকানুন শেখাটা খুব জরুরি। একটা নির্দিষ্ট নিয়মে সবাই একটা ভাষা শিখলে তখন আমরা সবাই সেটা বুঝতে পারব। সেই ভাষা নিয়ে এগিয়ে যেতে পারব। আমি আশা করি, এখনকার তরুণেরা সেই প্রমিত ভাষা ঠিকমতো বলতে, লিখতে ও বুঝতে শিখবে।