মানচিনিকে ছাড়ছে না ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো মানচিনিকে তা হলে ম্যানচেস্টার সিটি ছাড়তে হচ্ছে না। কয়েক দিন থেকেই গুঞ্জন চলছিল, ম্যানেজার মানচিনিকে বিদায় করে দেওয়া হচ্ছে। তবে এ খবর ভিত্তিহীন আখ্যায়িত করে ক্লাবের চেয়ারম্যান খলদুন আল মোবারক জানিয়েছেন, মানচিনির কাজে ক্লাব সন্তুষ্ট। তাঁকে ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না। আরও অনেক বছর মানচিনি তাঁদের সঙ্গে থাকছেন বলে ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে উল্লেখ করেছেন মোবারক।ওয়েবসাইটে ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান বলেন, ‘মানচিনি অনেক বছর ধরে আমাদের বেশ ভালো সেবা দিয়ে যাচ্ছেন। তিনি যেভাবে দলকে সংগঠিত রেখেছেন, তাতে আমি ও ক্লাবের মালিক শেখ মনসুর তার ওপর সন্তুষ্ট।’ এখানেই থামেননি ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান। তিনি বলছেন, ‘আমি বিশ্বাস করি, গত কয়েক বছরে মানচিনিই ম্যানেজার হিসেবে যোগ্য ব্যক্তি ছিল। এখন তার যা করতে হবে তা হলো, দলকে এ মৌসুমে ভালো শুরু এনে দেওয়া।’স্ট্রাইকার কার্লোস তেভেজের সঙ্গে মানচিনির সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। এ নিয়েও জোর গুঞ্জন চলছে। তবে চেয়ারম্যান এসব শুধুই গুজব উল্লেখ করে বলেন, ‘দলে কোনো বিভেদ নেই। তেভেজ খুব ভালো খেলছে। আশা করছি, ম্যানচেস্টারের হয়ে খেলেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলবে আর্জেন্টিনা জাতীয় দলের এই ফুটবলার।’