মানবকল্যাণে নিবেদিতপ্রাণ সুফিয়া কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুফিয়া কামাল ছিলেন মানবকল্যাণে নিবেদিতপ্রাণ। বাংলা ভাষা, ঐতিহ্য, সংস্কৃতিবিধ্বংসী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী।’ তাঁকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করতে গিয়ে এভাবেই মূল্যায়ন করেছেন স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ আনিসুজ্জামান।গতকাল রোববার কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে সুফিয়া কামাল স্মারকগ্রন্থ-এর মোড়ক উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে সুফিয়া কামাল স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদ।কামাল লোহানী বলেন, ‘নারীদের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে সকল আন্দোলনের পুরোভাগে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।’ সুলতানা কামাল বলেন, স্মারক গ্রন্থে ৮৪টি প্রবন্ধ রয়েছে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, চিন্তা-চেতনার মানবিকতার সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব রেখেছিলেন সুফিয়া কামাল।স্মারকগ্রন্থের শুরুতে রয়েছে মাহবুব উল আলম চৌধুরীর কবিতা ‘জননী’। কবিতাটি আবৃত্তি করেন ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সদস্য মফিদুল হক।