মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় ১৭টি অপরাধের অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৯ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ আদেশ দেন। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে এ আদেশ দেওয়া হয়।১৭টি অভিযোগের মধ্যে আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, গণহত্যা, লুট, অগ্নিসংযোগ এবং এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আলীম নিজেকে নির্দোষ দাবি করেছেন।