মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আজ সোমবার চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুরশিদুল আলমের আদালতে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের মৃত মো. আহসানউল্যাহ পাটওয়ারীর স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে এই মামলা করেন।মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার মো. নুরুল ইসলাম, উত্তর বদরপুর গ্রামের মো. নুরুল আমিন, বারপাইকা গ্রামের মো. নুরু খলিফা, মো. সুলতান ফকির ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের মো. জয়নাল।মামলায় অভিযোগ করা হয়, পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় উপরিউক্ত অভিযুক্ত ব্যক্তিরা ফিরোজা বেগমের ঘরে হামলা, গরু-ছাগল লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা ফিরোজার স্বামী মো. আহসানউল্যাহ পাটওয়ারীকে প্রশিক্ষণের নাম করে ধরে নিয়ে গুলি করে হত্যা করে লাশ ডাকাতিয়া নদীতে ফেলে দেন।আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফরিদগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।