মানবতাবিরোধী অপরাধের জন্য সাকা চৌধুরীর বিচার হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তারের অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমদ, প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ—এ কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। বাসস।