মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত চেয়ে মাঠ পর্যায়ের প্রশাসনকে তদন্তকারী সংস্থার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের তথ্য-উপাত্ত চেয়ে দেশের মাঠ পর্যায়ের প্রশাসনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (অব.) মো. আবদুর রহিম দেশের সব জেলা প্রশাসকের বরাবরে এই চিঠি পাঠিয়েছেন।চিঠিতে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে তথ্য-উপাত্ত পাঠিয়ে সহায়তার জন্য বলা হয়েছে।মাঠ পর্যায় থেকে যেসব তথ্য-উপাত্ত সরবরাহ করতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের তালিকা; বধ্যভূমি এবং গণকবরের বিবরণ; অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও হাটবাজারের তালিকা। এ ছাড়াও শান্তি কমিটির সদস্য, রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর তালিকা এবং এসব বাহিনীর সদস্যদের ট্রেজারি থেকে বেতন ওঠানোর তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।গত ১০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে আজ বুধবার পিরোজপুরের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছেছে। —বাসস।