মানবতাবিরোধী অপরাধের তিন মামলা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন।আদেশে বলা হয়, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের ১১ এ ধারায় তিনটি মামলা ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে। এ কারণে কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে নির্ধারিত শুনানি আজ অনুষ্ঠিত হবে না।