মানবতাবিরোধী অপরাধের তিন মামলার কার্যক্রম মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ রোববার মানবতাবিরোধী অপরাধের তিন মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। সাকা চৌধুরীর মামলাবিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রারম্ভিক বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য তিন মে দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আজ রোববার এই আদেশ দেন। আদেশে বলা হয়, বিরোধী দলের ডাকা হরতালের কারণে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম বলেছেন, তাঁরা প্রস্তুত আছেন। কিন্তু আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত নেই। বর্তমান অবস্থা বিবেচনা করে এই মামলার কার্যক্রম তিন মে পর্যন্ত মুলতবি করা হলো। নিজামীর মামলাজামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানিও আজ হয়নি। আসামিপক্ষের কনিষ্ঠ আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, হরতালের কারণে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এ জন্য ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম তিন মে পর্যন্ত মুলতবি করেন।আলীমের মামলাএদিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ বিএনপির নেতা আবদুল আলীমের জামিনের মেয়াদ তিন মে পর্যন্ত বাড়িয়েছেন। আজ তাঁর জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জানান, হরতালের কারণে আলীম ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি সময়ের প্রার্থনা করেন। তারিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আলীমের জামিন আবেদনের শুনানি তিন মে পর্যন্ত মুলতবি করেন।