মানবতাবিরোধী অপরাধের বিচার আগামী মাসেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী মাসেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, বিচার যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সে জন্যই তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আন্তর্জাতিক সহায়তাও নেওয়া হচ্ছে।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকদের মদদে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতা দখলের পরই তিনি বিচারের পথ রুদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান কেবল বিচারের পথই রুদ্ধ করেননি। একাত্তরের ঘাতকদের বাংলাদেশের রাজনীতিতে থাকার সুযোগও করে দিয়েছিলেন।