মানবতাবিরোধী বিচার নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের করা মন্তব্যের বিষয়ে আজ মঙ্গলবার লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এম কে আনোয়ারের আইনজীবী মুন্সি আহসান কবির লিখিত বক্তব্য জমা দেন।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত শুনানির প্রস্তুতির জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’ এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ বিষয়ে এম কে আনোয়ারের বক্তব্যের ব্যাখ্যা জানতে চান।