মানবতাবিরোধী সব অপরাধের বিচার করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সব মানবতাবিরোধী অপরাধের বিচার চায়। আগামী দিনে তাঁদের দল ক্ষমতায় গেলে সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে।আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ওই সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে ফখরুল বলেন, দেশে যে সংকট চলছে, তা উত্তরণের একমাত্র পথ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা। তিনি দলের নেতা-কর্মীদের আন্দোলনে ‘ঝাঁপিয়ে’ পড়ার আহ্বান জানান। এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। তারাই প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। ট্রাইব্যুনালের রায় জনগণ প্রতাখ্যান করেছে। তাই এ সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই।’ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন।