মানবতাবিরোধী ২৩ অপরাধে অভিযুক্ত সাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনাল আদেশে বলেন, ২৯ এপ্রিল থেকে রাষ্ট্রপক্ষ উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করবে। এর মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানান।সাকা চৌধুরীর বিরুদ্ধে গঠিত ২৩টি অভিযোগের মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, স্থান ত্যাগে বাধ্য করা, গণহত্যা এবং এ ধরনের অপরাধে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।১৯৭১ সালের এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে চট্টগ্রামের রাউজান, বোয়ালমারি প্রভৃতি এলাকায় এসব অপরাধের ঘটনা ঘটে।