মানবতাবিরোধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধীদের কাঠ গড়ায় দাঁড় করিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।কামরুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে গোলাম আযম, নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধীর বিচারকার্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। পর্যায়ক্রমে সব মানবতাবিরোধীদের বিচার করা হবে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতি হিসেবে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমাদের বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবস আছে। কিন্তু বিশ্বের অন্য কোনো জাতির এসব দিবস নেই। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধীরা পাক হানাদারদের সংঘটিত করে এ দেশে হত্যা ও লুণ্ঠন করেছে। বর্তমান সরকার ১৯৭১ সালে মানবতাবিরোধীদের কাঠগড়ায় দাঁড় করাতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতিহারে ছিল একাত্তরের মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।’