মানবতাবিরোধীরা আমাদের জাতীয় পতাকা খামছে ধরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধীরা আমাদের জাতীয় পতাকা খামছে ধরেছে।’ যারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও হটকারিতা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবধর্না অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, গণতন্ত্রের পন্থায় নয়, ক্ষমতার সিঁড়ি হিসেবে যারা সেনাবাহিনীকে ব্যবহার করে ও উসকে দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, মানবতাবিরোধীরা সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ও আন্দোলন করছে। একাত্তরের পাকবাহিনী যেভাবে এ দেশের স্থাপনাগুলো ধ্বংস করেছিল, ঠিক তেমনিভাবে মানবতাবিরোধীরা ট্রেন ও কানসাটের বিদ্যুেকন্দ্রসহ সব স্থাপনা ধ্বংস করে উন্নয়ন বাধাগ্রস্ত করছে।