মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের ভবিষ্যত্ বিনির্মাণে যোগ্য ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানবজাতির কল্যাণকর ভবিষ্যত্ নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।আজ বুধবার বেলা ১১টার দিকে সাভারে গণবিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান সভাপতির বক্তব্যে শিষ্কামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ১৯৯৮ সালে সংশোধিত আইনের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনার সুযোগ উন্মুক্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে নতুন আইন গৃহীত হয়েছে। এ আইন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহায়ক হবে। একই সঙ্গে যাঁরা ব্যবসা ও প্রতারণার আশ্রয় নিয়ে স্বার্থ হাসিল করতে চান, তাঁদের পথও রুদ্ধ হবে। সবার জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সব সুযোগ নিশ্চিত করতে চাই।’এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি তাহরুন্নেছা আবদুল্লাহ, ট্রাস্টি বোর্ডের প্রথম সভাপতি কাজী ফজলুর রহমান ও গণবিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহীদুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।