মানবসম্পদ ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি। মানবসম্পদ উন্নয়নে মেজর করতে চাচ্ছি—এ বিষয়ের ভবিষ্যৎ কেমন আমাদের দেশে? বিবিএ শেষ করার পর কি চাকরি পাওয়া যায়? নাকি এর ওপর এমবিএ বা অন্য কোনো ডিপ্লোমা করতে হবে? আমাদের দেশে কোথায় কোথায় এ বিষয়ের ওপর ডিপ্লোমা করা যায়?পিয়াল আহসান, চট্টগ্রাম।উত্তর: মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়টির ভবিষ্যৎ বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত উজ্জ্বল। সাম্প্রতিককালে আমাদের দেশে নিয়োগকর্তারা মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর ক্রমাগত গুরুত্বারোপ করে আসছেন। ফলে বর্তমানে এটি একটি অত্যন্ত বিকাশমান চাকরির ক্ষেত্র হিসেবে বিবেচিত। আপনি ইচ্ছে করলেই মানবসম্পদ ব্যবস্থাপনায় আপনার ক্যারিয়ার বা পেশা গড়ার পরিকল্পনা করতে পারেন। দেশে এই পেশার ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল বলে আমি মনে করি। তবে মনে রাখতে হবে, এটি একটি প্রায়োগিক বিষয়। সে জন্য পড়াশোনার সব পর্যায়ে আপনার সব বিষয় সম্পর্কে পরিচ্ছন্ন ও সুষ্ঠু ধারণা থাকতে হবে। তা হলেই আপনি কর্মজীবনে এ ক্ষেত্রে সফল হতে পারবেন। যেহেতু আজকাল আমাদের দেশে অনেকেই এমবিএতে মানবসম্পদ ব্যবস্থাপনায় মেজর করছেন, সেহেতু আপনি শুধু বিবিএ করে এলে প্রতিযোগিতায় খানিকটা পিছিয়ে পড়বেন।বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট— বিআইএম (সোবহানবাগ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ—বিআইএমএস (ইস্কাটন) ও ইনস্টিটিউট অব পারসোনেল ম্যানেজমেন্ট—আইপিএমসহ (মোহাম্মদপুর) আরও কিছু প্রতিষ্ঠানে এ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর ডিপ্লোমা করা যায়।মেজর (অব.) মো. আওরঙ্গজেব চৌধুরী মহাব্যবস্থাপক (করপোরেট এইচ আর, খালেদ গ্রুপ অব কোম্পানিজ) ওখণ্ডকালীন শিক্ষক, মানবসম্পদ ব্যবস্থাপনা (স্ট্যামফোর্ড ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি)।