মানবসম্পদ ব্যবস্থাপনায় ভালো করতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানের সফলতা সবাই চান। তবে প্রতিষ্ঠানের সঠিক প্রশাসনিক ব্যবস্থা ঠিক না থাকলে সেখানে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ কারণে একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা বাধাগ্রস্ত হয়। আর এ জন্যই বড় প্রতিষ্ঠানগুলোতে মানবসম্পদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের সঠিক ব্যবস্থাপনা, দক্ষ লোকবল নিয়োগ, প্রতিষ্ঠানের প্রশাসনিক দিক দেখভাল করাসহ নানা ধরনের কাজের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ জড়িত থাকে। এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা এ কাজের সঙ্গে জড়িত থাকেন, তাঁদের অনেক বড় বড় দায়িত্ব পালন করতে হয়। একটি সঠিক সিদ্ধান্তের ওপর যেমন প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে, তেমনই সঠিক সিদ্ধান্তের অভাবেও প্রতিষ্ঠানে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মানবসম্পদ ব্যবস্থাপনা পেশায় জড়িত ব্যক্তিদের দক্ষ হতে হবে; থাকতে হবে নানা বিষয়ে সঠিক জ্ঞান। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সে সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।জানতে হবে শ্রম আইনমানবসম্পদ ব্যবস্থাপনা পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, চলমান শ্রম আইন। শ্রম আইনে একজন কর্মীর বিভিন্ন সুযোগ-সুবিধা, বিধি-নিষেধ, বেতন-ভাতা, পদোন্নতিসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় লেখা থাকে। করপোরেট কোচের মুখ্য পরামর্শক ও মানব উন্নয়ন বিশেষজ্ঞ যিশু তরফদার জানান, একজন মানবসম্পদ ব্যবস্থাপক বা কর্মকর্তাকে অবশ্যই শ্রম আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে সহজ হবে। আর এখন সবাই শ্রম আইন মেনে চলে। শ্রম আইন সঠিক জানা থাকলে অন্য অনেক ধরনের প্রশাসনিক কাজ সহজ হয়ে যায়। মোট কথা, প্রতিষ্ঠানের একজন কর্মীর বিষয়ে নানা ধরনের সিদ্ধান্ত ও বিধিনিষেধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে গেলে একজন মানবসম্পদ ব্যবস্থাপককে শ্রম আইন নখদর্পণে রাখতে হবে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান শ্রম আইন ২০০৬ (সংশোধিত) মেনে চলে।হতে হবে ব্যবস্থাপনায় দক্ষএকটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দিকগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যবস্থাপনা। এই কাজগুলো সাধারণত মানবসম্পদ বিভাগ করে থাকে। একটি প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে বিভিন্ন পণ্য ক্রয়, স্থাপনা, কারিগরি দিকসহ আরও অনেক বিষয়। এসব বিষয় সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে প্রতিষ্ঠানে নানা ধরনের সমস্যা হয়। সঠিকভাবে ব্যবস্থাপনার অভাবে কাজের গতি শ্লথ হয়ে আসে। একটি কাজ কীভাবে করলে ভালো হবে এবং কম সময়ে সম্পন্ন হবে—এসব বিষয়ও ব্যবস্থাপনার একটি দিক। তাই একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের ব্যবস্থাপনায় কৌশলী হতে হবে।বাড়াতে হবে যোগাযোগ কৌশলএকটি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপককে যোগাযোগ কৌশল বাড়াতে হবে। কর্মীদের দলীয় কাজের মাধ্যমে কীভাবে সেরাটা বের করে আনা যায়, সে বিষয়ে নজর দিতে হবে। এইচআর কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সৌদ বিন মাসুদ বলেন, মানবসম্পদ ব্যবস্থাপনায় মানুষের সঙ্গে মিশতে পারা বা মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে গভীর চিন্তা করার যোগ্যতা থাকতে হবে। একজন কর্মীর ভালো-মন্দ দিক লক্ষ রাখতে তাঁর সঙ্গে ভালো যোগাযোগ কৌশল রাখার উপায় রপ্ত করতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনা পেশায় জড়িত ব্যক্তিদের ব্যবহার অত্যন্ত মার্জিত হতে হবে বলে জানান তিনি।সৌদ বিন মাসুদ বলেন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের সময়ও যোগাযোগ কৌশল একটি গুরুত্বপূর্ণ বিষয়। যিনি যত ভালো যোগাযোগ কৌশল জানেন, তিনি তত ভালোভাবে দক্ষ লোকবল নিয়োগে পারদর্শী হতে পারবেন। এ ছাড়া কোনো কর্মীর কাজের গতি বৃদ্ধি করতেও যোগাযোগ কৌশল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সময়ের কাজ সময়েসময়ের সঠিক ব্যবস্থাপনা ছাড়া কোনো কাজেই সফলতা লাভ করা যায় না। এ জন্য প্রথমেই মানবসম্পদ ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিদের কাজের ক্ষেত্রে কোন ধরনের কাজে অগ্রাধিকার দিতে হবে, তা নির্ধারণ করে নিতে হবে।এ ক্ষেত্রে কাজকে দুই ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজ জরুরি কাজসময়ের কাজ সময়ে সম্পন্ন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যে কাজগুলো একই সঙ্গে জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেগুলো সঠিকভাবে শেষ করতে হবে। কিন্তু একটি বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ কাজগুলো যেন জরুরি হয়ে না পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই যদি গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলা যায়, তাহলে কাজের যেমন চাপ থাকবে না, তেমনই কজের মানও ভালো হবে।তাই মানবসম্পদ কর্মকর্তাদের প্রথমেই বুঝে নিতে হবে কোন কাজটি জরুরি আর কোনটি গুরুত্বপূর্ণ।কিছু কাজ আছে যেগুলো জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়—এসব কাজ যতটা সম্ভব এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। আবার অনেক কাজ আছে জরুরি বা গুরুত্বপূর্ণ কোনোটাই নয়—এসব কাজও কৌশলে এড়িয়ে যেতে হবে। এতে সময় অপচয় হবে না। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সারা দিনের কাজের একটি তালিকা লিখে রাখা যেতে পারে। সে অনুযায়ী একটির পর একটি কাজ শেষ করতে সুবিধা হবে। এভাবে এক সপ্তাহ বা তারও বেশি সময়ে কী কী কাজ করতে হবে তার একটি তালিকাও তৈরি করা যেতে পারে। প্রয়োজনে এ জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে নিন। এভাবে কাজ করলে সময় অপচয় কম হবে, কাজে সফলতা আসবে।বাড়াতে হবে নেতৃত্ব গুণমানবসম্পদ পেশায় একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে নেতৃত্ব গুণ। একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দিক উন্নয়নের জন্য মানবসম্পদ কর্মকর্তাদের নেতৃত্ব গুণে পারদর্শী হতে হবে। এই বিশেষ দিকটি না থাকলে প্রতিষ্ঠানের কর্মীরা মানবসম্পদ ব্যবস্থাপকের কথা শুনবে না। এ কারণে কাজেও গতি আসবে না। যিশু তরফদার জানান, নেতৃত্ব গুণ মানবসম্পদ কর্মকর্তাদের এগিয়ে রাখে। আর নেতৃত্ব গুণ থাকলে তাঁদের বিভিন্ন কাজ আরও সহজ হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মকানুন কর্মীদের কাছ থেকে আদায় করতেও এ গুণ কাজে লাগে।জানতে হবে ঐকমত্যের কৌশলএকটি প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত নানা ধরনের বিষয়ে মতৈক্যে পৌঁছাতে হয়। এই কাজও করে মানবসম্পদ বিভাগ। মানবসম্পদ বিভাগের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের সঠিক মতৈক্য প্রতিষ্ঠিত না হলে কর্মীদের মধ্যে নানা ধরনের অসন্তোষ দেখা দেয়। এ জন্য গোটা প্রতিষ্ঠানের সার্বিক কাজের গতিতে ভাটা পড়ে। আবার মতৈক্যে পৌঁছা না গেলে অনেক দক্ষ কর্মী সেই প্রতিষ্ঠান থেকে অন্যত্র চলে যেতে পারেন। তাই মানবসম্পদ বিভাগের কর্মীদের একমত পোষণের কৌশল জানতে হবে।মানবসম্পদ উন্নয়ন কৌশল বাড়াতেমানবসম্পদ বিভাগ নিয়ে যাঁরা কাজ করছেন বা করতে চান, তাঁদের জন্য এ বিষয়ে দক্ষ হতে হলে শেখার বিকল্প নেই বলে জানালেন যিশু তরফদার। মানবসম্পদ ব্যবস্থাপনায় উন্নতি করার জন্য বিভিন্ন বিদেশি বই পড়া যেতে পারে। তা ছাড়া এ বিষয়ে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তির কাছে প্রশিক্ষণ অনেক বেশি কার্যকর বলে জানালেন সৌদ বিন মাসুদ। এখন ইন্টারনেটে মানবসম্পদ উন্নয়ন বিষয়ে অনেক লেখা পাওয়া যায়। পাশাপাশি নেতৃত্ব গুণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়েও বই ও ভিডিও পাওয়া যায়। এরকম একটি ওয়েবসাইট হলো —www.selfgrowth.com। আরও কিছু কৌশল প্রতিষ্ঠানের আদব-কেতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। দ্বন্দ্ব ও সমস্যা ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানে কাজের সংস্কৃতি গড়ে তোলা। নিয়মানুবর্তিতা। আবেগীয় দক্ষতা অর্জন ও আবেগের নিয়ন্ত্রণ। মনোযোগ বৃদ্ধি। সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারা। অধিক চাপ গ্রহণের ক্ষমতা। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার দক্ষতা। সহযোগিতা গ্রহণ ও প্রদান করার দক্ষতা। কর্মীদের সুযোগ-সুবিধা অনুভব করা। আচরণে পেশাগত ভাবমূর্তি তুলে ধরা।