মানবাধিকার ও র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশে মানবাধিকার ও র‌্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্য নয়। র‌্যাব যখন সন্ত্রাসীদের ধরতে যায়, তখন তাদের ওপর গুলি ছুড়লে তারা কি বসে গুলি খাবে?নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল রোববার সাহারা খাতুন এ কথা বলেন। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,র‌্যাব গঠন করেছিল বিএনপি। এ পর্যন্ত র‌্যাবের হাতে মারা গেছে ৬৩৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের সময় মারা গেছে মাত্র ৯১ জন।সাহারা খাতুন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে।সাহারা খাতুন বলেন, ‘আওয়ামী লীগে যুদ্ধাপরাধী আছে কি না, সেটা আমাদের জানা নেই। তবে তদন্তে প্রমাণিত হলে সে যে দলের হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী থেকে থাকলে তদন্তে প্রমাণিত হতে হবে। এর পরই ব্যবস্থা।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগে যুদ্ধাপরাধী রয়েছে—এমন এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘মিথ্যা বলা তাঁর স্বভাব। এ ধরনের হাজারো প্রমাণ আমাদের হাতে রয়েছে।’সাহারা খাতুন বলেন, আওয়ামী লীগের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো। সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক গোলাম আযমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছুই হবে। অপেক্ষা করুন।’