মানবাধিকার রক্ষার জন্যই বিএনপির জন্ম: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানবাধিকার রক্ষার জন্যই বিএনপির জন্ম হয়েছে। সারা দেশে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত। গণতন্ত্র সংকটাপন্ন। এ অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মানবাধিকার রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমার দেশ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।ফখরুল বলেন, একদলীয় অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। অনুষ্ঠানে আইনজীবী রফিক-উল হক বলেন, মানবাধিকার বাস্তবায়নের জন্য পৃথক আদালত গঠন করতে হবে। তা না হলে মানবাধিকার কমিশন ও আইন কার্যকর করা যাবে না।অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমার দেশ লড়াই চালিয়ে যাচ্ছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, এ লড়াই আমরা চালিয়ে যাব।’ মানবাধিকার স্লোগান সামনে রেখে আমার দেশ পত্রিকাটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।