মানবাধিকার লঙ্ঘন বিচারের মানদণ্ড নির্ধারণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা, নিরাপত্তা হেফাজতে নির্যাতন, নারী ও শিশুসংক্রান্ত বিষয়গুলোকে প্রধান্য দেবে মানবাধিকার জাতীয় কমিশন। এসব ঘটনা ঘটলে কীভাবে বিচার করা হবে, তার একটি মানদণ্ড নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।আজ বৃহস্পতিবার কমিশনের প্রথম বৈঠক শেষে এ কথাগুলো জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, কারাগারে রাজনৈতিক নেতাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কি না—এ বিষয়ে সব সময়ই কমিশন নজর রাখবে। এ ক্ষেত্রে সরকারি দল বা বিরোধী দল দেখবে না কমিশন।