মানবাধিকার সংগঠনগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো সন্ত্রাসী নিহত হলে মানবাধিকার সংস্থাগুলো তাদের পক্ষে কথা বলে। কিন্তু সন্ত্রাসীদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন নির্যাতিত ও নিহত হন, তখন সংস্থাগুলো তাঁদের পক্ষে কোনো কথা বলেন না।কয়েক দিন আগে নরসিংদীতে এক সড়ক দুর্ঘটনায় পুলিশের ১০ জন সদস্য নিহত হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়েও মানবাধিকার সংস্থাগুলো কোনো কথা বলেনি। তিনি সংস্থাগুলোর প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন নির্যাতিত সদস্যদের জন্য কথা বলার আহ্বান জানান।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০১১’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদপত্র জনগণ ও সরকারের বন্ধু। সংবাদপত্রের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন দিক-নির্দেশনা পেয়ে থাকি।’ তাই তিনি যেকোনো খবর চুলচেরা বিশ্লেষণ করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অহ্বান জানান।এদিকে অ্যাসোসিয়েশনের বিভিন্ন বক্তারা সরকারের কাছে বিভিন্ন সাহায্য সহযোহিতা চান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকা মেট্রোপলিটন পুলিশ কশিনার বেনজির আহমেদ, পুলিশের মহাপরির্দশক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের পরিচালক মোখলেসুর রহমানসহ অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা বক্তব্য দেন।