মানবাধিকার সংস্থার মতে সিরিয়ায় বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গত এক মাসেরও কম সময়ে সরকারবিরোধী বিক্ষোভে ২০০ জন নিহত হয়েছে। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা দামেস্ক ডিক্লারেশন গ্রুপ (ডিডিজি) এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ডিডিজি আরব লিগের মহাসচিবের কাছে এক চিঠিতে সিরিয়ার শাসকগোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়, ‘সিরিয়ায় গণ-অভ্যুত্থানে ২০০ জন নিহত এবং কয়েক শ লোক আহত হয়েছে। এ ছাড়া সমসংখ্যক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তাই আমরা আপনাকে সিরিয়ার শাসকগোষ্ঠীর ওপর রাজনৈতিক, কূটনীতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি।’ সিরিয়ায় সরকারবিরোধীরা গত মাস থেকে রাজনৈতিক স্বাধীনতা ও সংস্কার এবং দুর্নীতি অবসানের দাবিতে বিক্ষোভ করছে ।