মানবিক কারণেই গাদ্দাফির পরিবারকে আলজেরিয়ায় আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পরিবারের সদস্যদের মানবিক কারণেই আলজেরিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জাতিসংঘে নিয়োজিত আলজেরিয়ার কূটনীতিক মৌরাদ বেনমেহেদি এ কথা জানান। খবর বিবিসি অনলাইনের।মৌরাদ বেনমেহেদি বলেন, মানবিক কারণে গাদ্দাফির স্ত্রী সাফিয়া, তাঁর মেয়ে আয়েশা, ছেলে হান্নিবাল ও মোহম্মদ এবং তাঁদের সন্তানদের আশ্রয় দেওয়া হয়েছে।আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে গাদ্দাফির পরিবারের সদস্যরা আলজেরিয়ায় প্রবেশ করেছেন। তবে গাদ্দাফির অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।আলজেরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, গাদ্দাফি পরিবারের সদস্যদের প্রবেশের বিষয়টি জাতিসংঘ এবং লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) প্রধানকে জানানো হয়েছে।এনটিসির সামরিক মুখপাত্র আহমেদ বানি বলেছেন, গাদ্দাফির মিত্র দেশ আলজেরিয়া তাদেরকে আশ্রয় দেওয়ায় তিনি বিস্মিত হননি।