মানসিক চাপ অনুভব করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী উৎসব। এই উৎসবে আজ সন্ধ্যায় হবে নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক রক্তকরবীর শততম প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। এতে ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় করছেন অপি করিম। কথা হলো তাঁর সঙ্গে।কত দিন পর ‘রক্তকরবী’ নাটকে অভিনয় করছেন?দুই বছর পর। নাটকটির ৮৯ ও ৯০তম প্রদর্শনী হয়েছিল ২০০৮ সালে মিসরের কায়রোতে। ২০০৯ সালে ৯১তম প্রদর্শনী হয়েছিল ঢাকায়। এরপর অপেক্ষমাণ নাটকের কয়েকটি প্রদর্শনী করেছিলাম। পড়াশোনার জন্য জার্মানি চলে যাই। তাই আর মঞ্চে কাজ করা হয়নি। এক বছরের বেশি সময় পর গত সোমবার আবার মহড়াকক্ষে গেলাম। অনেক দিন পর মঞ্চে অভিনয় করবেন। কেমন লাগছে?কেমন যেন একটা মানসিক চাপ অনুভব করছি। যেদিন অভিনয় করার সিদ্ধান্ত নিলাম, সেদিন থেকে আর রক্তকরবী বইটি হাতছাড়া করতে পারছি না। আমার অবস্থা দেখে সবাই হাসছে আর বলছে, আমি নাকি পরীক্ষার জন্য পড়া মুখস্থ করছি। হয়েছেও তাই। একদিকে পড়ছি, আবার মনে হচ্ছে সব ভুলে গেছি। ‘রক্তকরবী’ নাটকের ৯১টি প্রদর্শনীতে অভিনয় করেছেন। কোন ঘটনাটি খুব বেশি মনে পড়ছে?একদিন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান রক্তকরবী নাটকটি দেখতে এসেছিলেন। শেষে তিনি আমার অভিনয়ের প্রশংসা করেন। কলকাতায় যখন প্রদর্শনী হয়েছিল, তখন অনেকের মুখেই প্রশংসা শুনেছি। ওখানে তো ‘নন্দিনী’ চরিত্র বললে সবাই তৃপ্তি মিত্রের অভিনয়ের কথা মনে করেন। পরে আমার অভিনয় দেখে তাঁরা বলেছিলেন, অপি অন্য রকম নন্দিনী।শুরুতে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এখন নাটকটির সঙ্গে নেই...আমি মঞ্চে উঠলে ‘বীশু’ চরিত্রের খালেদ খান আর তাঁর গান খুব মিস করি। তাঁর সঙ্গে ৭৫টি প্রদর্শনী করেছিলাম। তিনি যখন ‘দুখজাগানিয়া’ গানটি গাইতেন, তখন নিজের অজান্তেই আমার চোখ ভিজে যেত। এখন চরিত্রটি করছেন রাজীব দে। তাঁর সঙ্গেও এখন ভালো বোঝাপড়া তৈরি হয়েছে।