মানসিক হাসপাতাল পরিচালকের বাসভবনে হোস্টেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। কলেজে এখন পর্যন্ত কোনো নিজস্ব একাডেমিক ভবন এবং আবাসন তৈরি করা হয়নি। পাবনা মানসিক হাসপাতালের পরিত্যক্ত কিছু ভবনে অস্থায়ীভাবে শ্রেণীকক্ষ করা হয়েছে। হাসপাতাল পরিচালকের বাসভবনে করা হয়েছে ছাত্রীনিবাস। অনেক সুখে থেকেও নিজস্ব অবকাঠামো না থাকায় শান্তিতে নেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।মেডিকেল কলেজের অধ্যক্ষ এনায়েত করিম জানান, পাবনা মেডিকেল কলেজের একাডেমিক ভবন এবং আবাসিক ভবনসহ বিভিন্ন ভবনের একটি প্রকল্প এরই মধ্যে অনুমোদন হয়ে গেছে। শিগগিরই এসব ভবনের কাজ শুরু হবে। এগুলো হলেই শিক্ষার্থীদের আর কোনো অসুবিধা থাকবে না।