মানহানির মামলায় জয়নাল আবদিনের জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক আজ রোববার তাঁর নিজ জেলা নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে তিনি আজ সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীদের নিয়ে সশরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক মো. হুমায়ুন কবির জামিন মঞ্জুর করেন।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সংসদে এবং সংবাদ সম্মেলন করে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গত ১৮ মার্চ বেগমগঞ্জের চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছায়েদুল হক ছাদু মানহানির মামলা করেন।জামিন নিয়ে আদালত থেকে বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে জয়নাল আবদিন অভিযোগ করেন, ‘বর্তমান সরকারের চুরি-দুর্নীতি নিয়ে যখন আমরা সংসদের ভেতরে ও বাইরে কথা বলা শুরু করেছি, তখন সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকেসহ আমাদের দলীয় নেতা-কর্মীদের হয়রানির পথ বেছে নিয়েছে।’ তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কারও মুখ বন্ধ করে রাখা যায় না। আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শিগগির সরকারের সব জুলুম-নির্যাতন এবং দেশ বিক্রির ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব। ১৯ মে ঢাকার মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।’