মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বৈধতা প্রশ্নে রিট খারিজ
মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ এর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট (রুল) খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান। রিট আবেদনকারীপক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম।খুরশীদ আলম খা প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রিট খারিজ করে রায় দেওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ বৈধ। রিট খারিজের ফলে আইনটি যে সংবিধান ও আইন মেনে করা হয়েছে তা প্রমানিত হলো। ফখরুল ইসলাম জানান, রায়ের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে। জানা যায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আইনটি পাশ হয়। তবে এর কার্যকারিতা দেওয়া হয় ২০০৮ সালের ১৫ এপ্রিল থেকে। এনিয়ে আইনজীবী জহিরুল ইসলাম হাইকোর্টে রিট করেন। গত ২৫ জুলাই আদালত রুল জারি করেন। আজ তা (রুল ডিসচার্জ) খারিজ করে রায় দেন আদালত।